পদোন্নতি প্রদানে মিসেস রিজু যে পদ্ধতি অনুসরণ করেছেন তা কি যথেষ্ট? ব্যাখ্যা করো।
উত্তর: পদোন্নতি প্রদানে মিসেস রিজু জ্যেষ্ঠতা পদ্ধতি অনুসরণ করেছেন, যা যথেষ্ট নয়। পদোন্নতির ক্ষেত্রে চাকরির মেয়াদ বিবেচনায় বয়োঃজ্যেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করাই হলো জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নয়ন। এর মূল বিষয় হলো যে ব্যক্তি প্রতিষ্ঠানে আগে যোগদান করেছেন, তিনি পদোন্নতি পাওয়ার জন্য অধিক উপযোগী। উদ্দীপকের মিসেস রিজু তার প্রতিষ্ঠানে কর্মীদের ধরে রাখা এবং আগ্রহী করার জন্য নির্দিষ্ট সময় পরে চাকরিকালের ওপর ভিত্তি করে তাদেরকে পদোন্নতি দিয়ে থাকেন। এ ব্যবস্থায় তিনি উক্ত কর্মীর উচ্চ পদে আসীন হওয়ার যোগ্যতা এবং প্রয়োজনীয় দক্ষতা আছে কিনা, তা যাচাই করেন না। ফলে যোগ্য ও দক্ষ কর্মীরা মিসেস রিজুর ওপর অসন্তুষ্ট। এর ফলে অদক্ষ কর্মীরা প্রতিষ্ঠানের উচ্চ পদে আসীন হলে তা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হবে। তাই ক্ষেত্র বিশেষে মিসেস রিজুর সিদ্ধান্তটি অযৌক্তিক। সুতরাং বলা যায়, পদোন্নতি প্রদানে মিসেস রিজুর জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নয়ন পদ্ধতি অনুসরণ করাটা অযৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পদোন্নতি প্রদানে মিসেস রিজু যে পদ্ধতি অনুসরণ করেছেন তা কি যথেষ্ট? ব…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর