মকবুল হোসেন ভূঁইয়া দূরদর্শিতা গুণসম্পন্ন - উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: মকবুল হোসেন ভূঁইয়া দূরদর্শিতা গুণসম্পন্ন - উক্তিটির সাথে আমি একমত। ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থ্যকেই ব্যবস্থাপকের দূরদর্শিতা বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কী হতে পারে যদি ভাবতে না পারেন তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। আর এ চিন্তা-চেতনাগুলো একজন ব্যবস্থাপক তখনই বাস্তবায়ন করতে পারেন যখন তিনি দূরদর্শিতাসম্পন্ন হন। উদ্দীপকে জনাব মকবুল হোসাইন ভূঁইয়া আল হেরা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। কর্মী নির্বাচন, পদোন্নতি ও বেতন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিজে সম্পাদন করেন। তবে উৎপাদন সম্পর্কিত কম গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত সুপারভাইজার ও শ্রমিকদের মাধ্যমে গ্রহণ করে থাকেন। এছাড়াও তিনি প্রতিযোগী প্রতিষ্ঠানকে মোকাবিলা ও ভবিষ্যৎ মুনাফা অব্যাহত রাখার জন্য সবসময় তৎপর থাকেন। একজন সফল নেতার চিন্তা-চেতনা, ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করার ক্ষমতা অন্য সাধারণ মানুষের চেয়ে ভিন্নতর হবে। উদ্দীপকের মকবুল হোসেনের মধ্যেও একজন নেতার এসব ভাবনাগুলো বিদ্যমান ছিল। তাইতো তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিযোগী প্রতিষ্ঠানকে মোকাবিলা ও ভবিষ্যতে মুনাফা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। ভবিষ্যৎ সম্পর্কে এমন ভাবনা নেতার দূরদর্শিতা গুণের সাদৃশ। তাই আমি মনে করি, মকবুল হোসেন ভূঁইয়া দূরদর্শিতা গুণসম্পন্ন একজন ব্যক্তি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মকবুল হোসেন ভূঁইয়া দূরদর্শিতা গুণসম্পন্ন - উদ্দীপকের আলোকে উক্তিটি …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর