উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চস্তরের ব্যবস্থাপকদের হাতে কেন্দ্রীভূত থাকাকে কেন্দ্রীকরণ বলে। অপরদিকে প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিম্নস্তরের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে। তবে উভয়ের কর্তৃত্বের মধ্যে ভারসাম্য থাকতে হবে। নচেৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে। উদ্দীপকে জনাব মকবুল হোসাইন ভূঁইয়া আল হেরা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। কর্মী নির্বাচন, পদোন্নতি ও বেতন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিজে সম্পাদন করেন। তবে উৎপাদন সম্পর্কিত কম গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত সুপারভাইজার ও শ্রমিকদের মাধ্যমে গ্রহণ করে থাকেন। অর্থাৎ প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণে উভয়ের ভূমিকা রয়েছে, যা ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর