অশোক কর্মকার প্রণীত পরিকল্পনাটি প্রকৃতির ওপর ভিত্তি করে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: অশোক কর্মকার প্রণীত পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে স্থায়ী পরিকল্পনা। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বার বার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। স্থায়ী পরিকল্পনা স্থায়ী প্রকৃতির। এ প্রকার পরিকল্পনা একবার ব্যবহার করে বাদ দেওয়া হয় না। এটি সংশ্লিষ্ট কাজে বার বার ব্যবহার করা হয়। উদ্দীপকে অশোক কর্মকার সুপারস্টার প্লাস্টিক কোম্পানির মানবসম্পদ ব্যবস্থাপক। তিনি কর্মীদের পদোন্নতির জন্য নতুন নীতিমালা প্রণয়ন করেছেন। উক্ত নীতিমালা অনুসারে শুধু যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হবে। পদোন্নতি প্রদানের এমন নীতিমালা স্থায়ী পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, অশোক কর্মকার প্রণীত পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে স্থায়ী পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
অশোক কর্মকার প্রণীত পরিকল্পনাটি প্রকৃতির ওপর ভিত্তি করে কোন ধরনের? …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর