আদর্শ পরিকল্পনার একটি বৈশিষ্ট্যের অনুপস্থিতি কর্মীদের অসন্তুষ্টির কারণ- উক্তিটির যথার্থতা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: আদর্শ পরিকল্পনার গ্রহণযোগ্যতা বৈশিষ্ট্যের অনুপস্থিতিতে উদ্দীপকের কর্মীদের মধ্যে অসন্তুষ্টির কারণ বলে আমি মনে করি। পরিকল্পনা যারা বাস্তবায়ন করবে তাদের কর্তৃক উক্ত পরিকল্পনা পালনযোগ্য মনে করে সাদরে গ্রহণ করাকেই পরিকল্পনার গ্রহণযোগ্যতা বলে। পরিকল্পনা যাদের দ্বারা বাস্তবায়িত হবে তাদের নিকট এটি অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে। কেননা কর্মীরা যদি পরিকল্পনাকে কোনো কারণে ইতিবাচকভাবে গ্রহণ করতে না পারে তবে তার সঠিক বাস্তবায়ন আশা করা যায় না। উদ্দীপকে অশোক কর্মকার-সুপারস্টার প্লাস্টিক কোম্পানির মানবসম্পদ ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়ার নীতিমালা প্রণয়ন করেন। তবে এই নীতিমালা প্রণয়নে তিনি কর্মীদের মতামত গ্রহণ করেননি। শুধু তাদের যোগ্যতাকে বিবেচনা করায় কর্মীরা নীতিমালার বিষয়ে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করে। এতে পুরনো কর্মীরা তাদের অভিযোগ ঊর্ধ্বতনকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিকল্পনার অনেকগুলো গুণের মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে গ্রহণযোগ্যতা। উদ্দীপকের প্রতিষ্ঠানটির মানবসম্পদ ব্যবস্থাপক অশোক কর্মকার কর্মীদের পদোন্নতি দানের জন্য নীতিমালা প্রণয়ন করেন। কিন্তু এজন্য তিনি মতামত গ্রহণ করেননি। তাই কর্মীরা তার এই নীতিমালাকে সাদরে গ্রহণ করেননি। ফলে তাদের মধ্যে অসন্তুষ্টির সৃষ্টি হয়! তাই আমি মনে করি, আদর্শ পরিকল্পনার গ্রহণযোগ্যতা বৈশিষ্ট্যের অনুপস্থিতিতে উদ্দীপকের কর্মীদের মধ্যে অসন্তুষ্টির কারণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
আদর্শ পরিকল্পনার একটি বৈশিষ্ট্যের অনুপস্থিতি কর্মীদের অসন্তুষ্টির ক…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর