শ্রমিক-কর্মীদের নিকট গ্রহণযোগ্যতার পেছনে রাশেদ আকবর সাহেবের যে দক্ষতাটি বিশেষভাবে ভূমিকা রেখেছে- তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: শ্রমিক কর্মীদের নিকট গ্রহণযোগ্যতার, পেছনে রাশেদ আকবর সাহেবের আন্তঃব্যক্তিক দক্ষতা বিশেষভাবে ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার দক্ষতাকে আন্তঃব্যক্তিক দক্ষতা বলে। এ ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়। উদ্দীপকে জনাব রাশেদ আকবর শ্রমিকদের নিকট থেকে সর্বোচ্চ কাজ আদায় করতে চান। এজন্য চলতি বছরের মুনাফার ৫% শ্রমিকদের মধ্যে বণ্টনের উদ্যোগ নিয়েছেন। এছাড়াও তিনি শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি শ্রমিক কর্মীদের নিকট শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য। প্রতিষ্ঠানের সকল স্তরে আন্তঃব্যক্তিক দক্ষতার কম-বেশি প্রয়োজন। কারণ এ ধরনের দক্ষতাবলেই একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে পারে, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে পারে, শ্রমিক কর্মীদের সাথে মিশতে পারে। তার এই দক্ষতাবলে প্রতিষ্ঠানের উন্নতির সাথে সাথে শ্রমিক কর্মীদের নিকটও তিনি গ্রহণযোগ্য হয়ে উঠেন। তাই আমি মনে করি, শ্রমিক কর্মীদের নিকট গ্রহণযোগ্যতার পেছনে রাশেদ আকবর সাহেবের আন্তঃব্যক্তিক দক্ষতা বিশেষভাবে ভূমিকা রেখেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
শ্রমিক-কর্মীদের নিকট গ্রহণযোগ্যতার পেছনে রাশেদ আকবর সাহেবের যে দক্ষ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর