জনাব রাশেদ আকবর ব্যবস্থাপনার কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রাশেদ আকবর ব্যবস্থাপনার প্রেষণা কাজটি সম্পাদন করেছেন। কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করে স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকে প্রেষণা বলে। প্রেষণা হলো উৎসাহ দান প্রক্রিয়া। এটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রেষণা যেহেতু একটি উৎসাহ দান প্রক্রিয়া তাই এর মাধ্যমেই কর্মীর মানসিক অবস্থা পরিবর্তন করে কাজকে গতিশীল করা যায়। উদ্দীপকে জনাব রাশেদ আকবর শ্রমিকদের নিকট থেকে সর্বোচ্চ কাজ আদায় করতে চান। এজন্য চলতি বছরের মুনাফার ৫% শ্রমিকদের মধ্যে বণ্টনের উদ্যোগ নিয়েছেন। এছাড়াও তিনি শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এ কার্যক্রমগুলো ব্যবস্থাপনার প্রেষণা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রাশেদ আকবর ব্যবস্থাপনার প্রেষণা কাজটি সম্পাদন করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রাশেদ আকবর ব্যবস্থাপনার কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর