উদ্দীপকের তথ্য ব্যবহার করে উৎপাদনের আদর্শমান, প্রকৃত ফলাফল এবং বিচ্যুতি নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকের তথ্য ব্যবহার করে উৎপাদনের আদর্শমান ১২০টি, প্রকৃত ফলাফল ৪৮টি এবং বিচ্যুতির পরিমাণ ১২টি। আদর্শমান হলো এমন এক মানদণ্ড বা বিন্দু যার আলোকে প্রকৃত কর্মফল পরিমাপ করা হয়। বাস্তবে প্রতিষ্ঠানের কর্মীরা তাদের ওপর আরোপিত কার্যাবলি কতটুকু সম্পাদিত করেছে বা কতটুকু ফলাফল অর্জন করতে পেরেছে তা নির্ধারণ করাকেই কার্যফল বলে। অন্যদিকে যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করা হয় তাকে আদর্শমানের সাথে সম্পাদিত কাজের তুলনা বলা হয়। উদ্দীপকে সবুজ বাংলা কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিবছর ১২০টি ধান মাড়াই কল প্রস্তুত করেন, এক্ষেত্রে ১২০ টি ধান মাড়াই কল হচ্ছে আদর্শমান। ২০২৪ সালের জুন মাস শেষে ৪৮টি কল উৎপাদন করেছে, যা নিয়ন্ত্রণের কার্যফল। কিন্তু ৬ মাসে উৎপাদন হওয়ার কথা ছিল (১২০ ÷ ২) বা ৬০টি ধান মাড়াই -কল। এক্ষেত্রে বিচ্যুতি হয়েছে (৬০ - ৪৮) বা ১২টি ধান মাড়াই কল।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের তথ্য ব্যবহার করে উৎপাদনের আদর্শমান, প্রকৃত ফলাফল এবং বিচ্…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর