উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে নিয়ন্ত্রণের সকল পদক্ষেপ সঠিকভাবে অনুসরণ করা হয়েছে বলে আমি মনে করি।
নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নির্ধারিত মান অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাবলি সম্পাদিত হচ্ছে কিনা তা পরীক্ষা করা এবং ত্রুটিবিচ্যুতি থাকলে তার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। একটা প্রতিষ্ঠানে পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কার্যক্রম শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে।
উদ্দীপকে সবুজ বাংলা কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিবছর ১২০টি ধান মাড়াই কল প্রস্তুত করেন। ২০২৪ সালের জুন মাস শেষে ৪৮টি কল উৎপাদন করেছেন। লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কারণ 'অনুসন্ধানে জানা গেল উৎপাদন বিভাগে শ্রমিক স্বল্পতা রয়েছে। অতঃপর প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ দিয়ে যথানিয়মে উৎপাদন শুরু করেন।
নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে আদর্শমান নির্ধারণ, কার্যফল পরিমাপ, আদর্শমানের সাথে কার্যফলের তুলনা, বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। উক্ত ধাপগুলো বিবেচনায় নিয়ে একটি প্রতিষ্ঠান তার কার্য সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। কারণ আদর্শমানের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করা হয় আর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কাজের ত্রুটিবিচ্যুতি নির্ণয়পূর্বক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে নিয়ন্ত্রণের সকল পদক্ষেপ সঠিকভাবে অনুসরণ করা হয়েছে।