উদ্দীপকে জনাব ওমর ফারুক কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ওমর ফারুক উচ্চস্তরের ব্যবস্থাপক। ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব ওমর ফারুক ঢাকা ইলেক্ট্রনিক্স কোম্পানির চেয়ারম্যান। তিনি তাঁর নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আবাসন নীতিমালা প্রণয়ন করেছেন। নতুন নীতিমালা অনুসারে প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা আধুনিক সুবিধাসম্পন্ন বাসস্থান পাবেন। জনাব ওমর ফারুকের এমন কার্যক্রম ব্যবস্থাপনার উচ্চস্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব ওমর ফারুক উচ্চস্তরের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব ওমর ফারুক কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর