পদোন্নতির এই ধরন অনুসরণের ফলে কর্মীদের মধ্যে কী প্রভাব পড়বে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি বিদ্যমান, যা কর্মীদের মধ্যে প্রভাব ফেলবে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কার্যকালের দীর্ঘতার ওপর ভিত্তি করে যে পদোন্নতি দেওয়া হয় তাকে জ্যেষ্ঠত্বভিত্তিক পদোন্নতি বলে। এরূপ পদ্ধতি অনুসারে কর্মীদের যোগ্যতা বা মেধার কোনো মূল্যায়ন না করে তাদের কার্যকালের ওপর গুরুত্ব প্রদান করা হয়। এক্ষেত্রে জ্যেষ্ঠত্ব নির্ণয়ের ব্যাপারে কর্মীদের মধ্যে নানাবিধ মতভেদ ও মনোমালিন্য দেখা দিতে পারে। উদ্দীপকের পদ্মা লিমিটেড ও মেঘনা লিমিটেড রাজধানী ঢাকার দুটি প্রতিষ্ঠিত গার্মেন্টস কোম্পানি। এর মধ্যে পদ্মা লিমিটেডের এক জন মার্কেটিং অফিসারের প্রয়োজন দেখা দিলে মেঘনা লিমিটেডের দক্ষ ও অভিজ্ঞ মার্কেটিং অফিসার মিজানুর রহমানকে ২০২৩ সালে অধিক সুবিধা দিয়ে নিয়োগ দেওয়া হয়। একই প্রতিষ্ঠানে জনাব আফতাব মুল্লা ২০১০ সাল থেকে মার্কেটিং অফিসার পদে কাজ করছেন। ২০২৪ সালে তাদের মধ্য থেকে একজনকে পদোন্নতির জন্য মনোনীত করা হলে জনাব আফতাব মুল্লা পদোন্নতি পান। উদ্দীপকের প্রতিষ্ঠানে জনাব আফতাবকে জ্যেষ্ঠত্বেরভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। এমন পদোন্নতিতে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতার সৃষ্টি হয়। এছাড়াও এমন পদোন্নতিতে প্রতিষ্ঠানের পুরনো ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখা সহজ হয় এবং ভুল বোঝাবুঝিরও সুযোগ কম থাকে। তবে এক্ষেত্রে অসুবিধা হলো, যোগ্য কর্মীদের যথাযথ মূল্যায়ন হয় না। ফলে তাদের কর্মস্পৃহা হ্রাস পায়, তখন তারা অলস সময় কাটায় এবং প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রয়াস চালায়। এতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পদোন্নতির এই ধরন অনুসরণের ফলে কর্মীদের মধ্যে কী প্রভাব পড়বে? বিশ্লে…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর