তুমি কি মনে কর উদ্দীপকের সংগঠন কাঠামোতে সংগঠনের নীতিমালা সঠিকভাবে অনুসরণ করা হয়েছে? 'বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সংগঠন কাঠামোতে সংগঠনের বিশেষায়নের নীতি সঠিকভাবে অনুসরণ করা হয়েছে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানের প্রতিটা কর্মী বা বিভাগ যেন বিশেষ বিষয়ে বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পায় তা নিশ্চিত করাকেই সংগঠনের বিশেষায়নের নীতি বলে। বর্তমান সময়ে কাজে সফলতা অর্জনে বিশেষায়নের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিশেষায়ন বলতে কাজকে সুষ্ঠুভাবে বিভাজন করে একজন কর্মীর জন্য একটি কাজ নির্দিষ্ট করাকে বোঝায়। উদ্দীপকে নবারুন পিএলসি একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের কার্যাবলিকে ক্রয়, উৎপাদন, বিপণন ও মানবসম্পদ এই চার ভাগে বিভক্ত করেছে। উক্ত প্রতিটি বিভাগের কাজ একেক জন বিশেষজ্ঞ কর্মীর অধীনে নিয়ন্ত্রিত হয়। বিভাগীয় প্রধানরা নিজ বিভাগের সর্বময় ক্ষমতার অধিকারী। এছাড়াও বিভাগীয় প্রধানদের অধীনে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীও রয়েছে। বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক ও জটিলতাপূর্ণ ব্যবসায়ী পরিমণ্ডলে কার্যের আয়তন ও প্রকৃতির জটিলতা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন, বণ্টন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সর্বক্ষেত্রে বিশেষজ্ঞতার নীতি বাস্তবে রূপায়িত হচ্ছে। আর বিশেষায়নের এ নীতির প্রতিফলনই শ্রমবিভাজন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি এ কারণেই তাদের প্রত্যেকটা কাজকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। এতে প্রত্যেক কর্মী একই কাজ বার বার করতে করতে দক্ষ হয়ে ওঠে। তাই আমি মনে করি, উদ্দীপকের সংগঠন কাঠামোতে সংগঠনের বিশেষায়নের নীতি সঠিকভাবে অনুসরণ করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের সংগঠন কাঠামোতে সংগঠনের নীতিমালা সঠিকভাবে অ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর