ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে দৃশ্যকল্প-২ এর নেতৃত্বের প্রকার ব্যাখ্যা কর।
উত্তর: ক্ষমতা প্রয়োগের, ধরন বিচারে দৃশ্যকল্প-২ এ লাগামহীন নেতৃত্ব বিদ্যমান। যে নেতৃত্ব ব্যবস্থায় কর্মবিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তনদের ওপর সর্বোতভাবে নির্ভর করেন তাকে লাগামহীন নেতৃত্ব বলে। লাগামহীন নেতৃত্বের প্রকৃতি হলো এতে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে। এক্ষেত্রে নেতা কর্মবিমুখ থাকে এবং নিজেকে অধস্তনদের কাছ থেকে দূরে রাখে। এতে প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ রহমান ছোবহান একটি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কর্মক্ষেত্রে পাঠিয়ে দিয়ে আর তদারকি করেন না। ফলে বিপণন কর্মীরা অলস সময় পার করে এবং কোনো বিষয়ে তাদের জবাবদিহি করতে হয় না।। রহমান ছোবহানের এমন নেতৃত্বটি লাগামহীন নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে দৃশ্যকল্প-২ এ লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে দৃশ্যকল্প-২ এর নেতৃত্বের প্রকার ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর