উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর নেতৃত্বটি ও গণতান্ত্রিক নেতৃত্ব। লাগামহীন নেতৃত্ব ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানের জন্য অধিক কার্যকর।
যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতা কর্মীদের আদেশ দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং কর্মীরা কোনোকিছু জানতে চাইলে তা বুঝিয়ে দেন। অন্যদিকে, যে নেতৃত্ব ব্যবস্থায় কর্মবিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তনদের ওপর সর্বোতভাবে নির্ভর করেন তাকে লাগামহীন নেতৃত্ব বলে।'
উদ্দীপকে জনাব জাকির হোসেন একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিদিন কাজ শুরু করার পূর্বে উৎপাদন শ্রমিকদের সাথে দিনের পরিকল্পনা নিয়ে তাদের মতামত গ্রহণ করেন। অন্যদিকে, উদ্দীপকে রহমান ছোরহান একটি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কর্মক্ষেত্রে পাঠিয়ে দিয়ে আর তদারকি করেন না। ফলে বিপণন কর্মীরা অলস সময় পার করে।
উদ্দীপকে জাকির হোসেন গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন। এরূপ নেতৃত্বে কর্মীদের দক্ষতা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধি পায়। অন্যদিকে রহমান ছোবহান কর্মীদের কাজ দিয়ে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে রাখেন, যা লাগামহীন নেতৃত্বের সাদৃশ। এমন নেতৃত্বে কর্মীরা অলস সময় পার করে। ফলে তাদের মধ্যে অদক্ষতা ও অনৈতিকতা দেখা দেয়। তাই আমি মনে করি, লাগামহীন নেতৃত্ব ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানের জন্য অধিক কার্যকর।