উদ্দীপকের পরিকল্পনাটি সাংগঠনিক কাঠামো বিবেচনায় কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পরিকল্পনাটি সাংগঠনিক কাঠামো বিবেচনায় কৌশলগত পরিকল্পনা। তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থেকে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে রণনৈতিক পরিকল্পনা বলে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয় বিধায় প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের নির্বাহীদের অনেক চিন্তা-ভাবনা করতে হয়। প্রতিষ্ঠানের উচ্চস্তরের ব্যবস্থাপনা এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকে। উদ্দীপকে জালালাবাদ স্টিল বিদেশি কাঁচামাল দিয়ে লোহার পাত তৈরি করে। দেশে আরও স্টিল মিলস প্রতিষ্ঠিত হওয়ায় তাদের প্রতিযোগিতা মোকাবিলা করতে হচ্ছে। উৎপাদন ব্যবস্থাপক মনে করেন, কম খরচে উৎপাদন ও বিক্রয়মূল্য কমানোর মাধ্যমে তারা বাজারে টিকে থাকবেন। প্রতিযোগীদের সাথে পাল্লা দেওয়ার জন্য প্রণীত পরিকল্পনাটি কৌশলগত পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে পরিকল্পনাটি সাংগঠনিক কাঠামো বিবেচনায় কৌশলগত পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পরিকল্পনাটি সাংগঠনিক কাঠামো বিবেচনায় কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর