জান্নাতুল তানজিনার নির্দেশনার ধরনটি ব্যাখ্যা কর।
উত্তর: জান্নাতুল তানজিনার নির্দেশনাটি পরামর্শমূলক নির্দেশনা। এ নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিন্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ ধরনের নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধস্তন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালোমন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন। উদ্দীপকে জান্নাতুল তানজিনা মারিয়াম ফ্যাশন এর উদ্যোক্তা। তিনি মোট পাঁচজন কর্মী দিয়ে সেলাই ও বিক্রয়ের কাজ পরিচালনা করেন। কর্মীদের নির্দেশনা প্রদানের সময় তিনি সকলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মতবিনিময় করেন। অতঃপর সকলের মতামতের ওপর ভিত্তি করেই তিনি সিদ্ধান্ত প্রদান করেন। জান্নাতুল তানজিনার এমন নির্দেশনাটি পরামর্শমূলক নির্দেশনার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, জান্নাতুল তানজিনার নির্দেশনাটি পরামর্শমূলক নির্দেশনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জান্নাতুল তানজিনার নির্দেশনার ধরনটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর