এরূপ নির্দেশনা প্রদানের ক্ষেত্রে কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে? তোমার মতামত তুলে ধর।
উত্তর: পরামর্শমূলক নির্দেশনায় গোপন তথ্য প্রকাশজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এরূপ নির্দেশনা পদ্ধতির যেমন অনেক সুবিধা রয়েছে তেমনি কিছু অসুবিধাও রয়েছে। এসব অসুবিধার মধ্যে অন্যতম একটি অসুবিধা হচ্ছে প্রাতিষ্ঠানিক গোপন তথ্য ফাঁস। উদ্দীপকে জান্নাতুল তানজিনা মারিয়াম ফ্যাশন এর উদ্যোক্তা। তিনি মোট পাঁচজন কর্মী দিয়ে সেলাই ও বিক্রয়ের কাজ পরিচালনা করেন। কর্মীদের নির্দেশনা প্রদানের সময় তিনি সকলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মত বিনিময় করেন। অতঃপর সকলের মতামত্রে ওপর ভিত্তি করেই তিনি সিদ্ধান্ত প্রদান করেন। তবে আলোচনাকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ, দিক তাদের সামনে 'উপস্থাপন করেন। জান্নাতুল তানজিনা তার প্রতিষ্ঠান পরিচালনায় পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহার করছেন। এমন নির্দেশনা পদ্ধতিতে ঊর্ধ্বতনগণ অধস্তনদের সাথে সরাসরি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। উক্ত আলাপ-আলোচনা ও মতবিনিময়ের ফাঁকে অনেক গোপন তথ্য প্রকাশ পায়, যা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও তাই আমি মনে করি, পরামর্শমূলক নির্দেশনায় গোপন তথ্য প্রকাশজনিত সমস্যার সৃষ্টি হতে পারে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
এরূপ নির্দেশনা প্রদানের ক্ষেত্রে কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে? ত…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর