উদ্দীপকের প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতি। যে প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে পদ আবর্তন প্রশিক্ষণ পদ্ধতি বলে। এ ধরনের প্রশিক্ষণ পদ্ধতিতে প্রতিষ্ঠানের কর্মীদেরকে এক পদ হতে অন্য পদে বদলি করে সকল কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়। এতে কর্মীর মধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান ইত্যাদি অর্জিত হয়। উদ্দীপকে সুরমা লিমিটেড কর্মীদের মান উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এজন্য ক্রয় বিভাগের ব্যবস্থাপকদের বিপণন বিভাগে, বিপণন বিভাগের ব্যবস্থাপকদের উৎপাদন বিভাগে এবং উৎপাদন বিভাগের ব্যবস্থাপকদের ক্রয় বিভাগে অন্তর্ভুক্ত করেছে। কর্মীদের এরূপ প্রশিক্ষণ ইতিবাচক ফলাফল নিয়ে এসেছে। উক্ত প্রশিক্ষণ পদ্ধতিটি পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর