উপযুক্ত শ্রমিক নির্বাচনের জন্য প্রতিষ্ঠানটি বাহ্যিক উৎসের বিজ্ঞাপন ব্যবহার করতে পারে।
প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষাপ্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি।
উদ্দীপকে সুরমা লিমিটেড কর্মীদের মান উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এজন্য তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। এরূপ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ইতিবাচক ফলাফল নিয়ে এসেছে। গত বছর শ্রমিক নিয়োগের সময় প্রতিষ্ঠানটি কারখানার ফটকে বিজ্ঞপ্তি টানিয়েছিলেন। কিন্তু তাতে তেমন সাড়া পাওয়া যায়নি। তাই কোম্পানি সচিব এবার বিকল্প পদ্ধতিতে কর্মী নিয়োগের চিন্তা করছেন।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের কারখানার ফটকের সামনে বিজ্ঞপ্তি দিয়েও কর্মী সংগ্রহ করতে পারেনি। এমতাবস্থায় তারা বিকল্প চিন্তা করছে। উক্ত বিকল্প চিন্তা হিসেবে তারা কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের বিজ্ঞাপন পদ্ধতিটি ব্যবহার করতে পারে। কারণ বিজ্ঞাপন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ দেখে, যা দেখে চাকরি প্রার্থীরা চাকরির জন্য আগ্রহী হবে এবং যোগ্য কর্মী নিয়োগ করা যাবে। তাই আমি মনে করি, উপযুক্ত শ্রমিক নির্বাচনের জন্য প্রতিষ্ঠানটি বাহ্যিক উৎসের বিজ্ঞাপন ব্যবহার করতে পারে।