উদ্দীপকে বর্ণিত সুপারভাইজার ব্যবস্থাপনার কোন পর্যায়ে কর্মরত রয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সুপারভাইজার ব্যবস্থাপনার নিম্ন পর্যায়ে কর্মরত রয়েছেন। যে ব্যবস্থাপনা উচ্চ ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে তাদেরকেই নিম্নপর্যায়ের ব্যবস্থাপনা বলে। এ পর্যায়ের উপরে থাকে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকগণ এবং নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক, সুপারভাইজার ও ফোরম্যানদেরকে এ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয়। উদ্দীপকে মি. A একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার। পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য উৎপাদনের কাজে ২ জন সুপারভাইজার সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এরা মাঠপর্যায়ে কমর্রত কর্মীদের কাছ থেকে কাজ আদায় করেন। তাই সুপারভাইজারদের নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক বলা হয়। সুতরাং উদ্দীপকে বর্ণিত সুপারভাইজার ব্যবস্থাপনার নিম্ন পর্যায়ে কর্মরত রয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সুপারভাইজার ব্যবস্থাপনার কোন পর্যায়ে কর্মরত রয়েছেন?…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর