ব্যবস্থাপনা প্রক্রিয়ার কোন কাজের মাধ্যমে সাহেদ চৌধুরী বিক্রয়কার্য শুরু করেন? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবস্থাপনা প্রক্রিয়ার পরিকল্পনা কাজের মাধ্যমে সাহেদ চৌধুরী বিক্রয়কার্য শুরু করেন। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্যাবলি পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে কাজ ঠিক করতে হয়। উদ্দীপকে সাহেদ চৌধুরী একটি প্রতিষ্ঠানের 'বিক্রয় বিভাগের ব্যবস্থাপক। তিনি আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে বিক্রয় কাজ পরিচালনা করেন। এভাবে আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে কার্য পরিচালনা করা ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ব্যবস্থাপনা প্রক্রিয়ার পরিকল্পনা কাজের মাধ্যমে সাহেদ চৌধুরী বিক্রয় কার্য শুরু করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যবস্থাপনা প্রক্রিয়ার কোন কাজের মাধ্যমে সাহেদ চৌধুরী বিক্রয়কার্য শ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর