'উদ্দীপকের A ও B প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করলেও উভয়ের কাজের ধরন ভিন্ন'- মতামত দাও।
উত্তর: উদ্দীপকের A উচ্চস্তরের কর্মকর্তা এবং B মধ্যস্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে উভয়ে কাজ করলেও তাদের কাজ ভিন্ন। ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চস্তরের ব্যবস্থাপনা বলে। অন্যদিকে প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতিনির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে। উদ্দীপকে মি. A একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার। পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত, গ্রহণ করেন। মি. B উৎপাদন ব্যবস্থাপক এবং মি. C বিপণন ব্যবস্থাপক হিসেবে ঐ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। উৎপাদনের কাজে ২ জন সুপারভাইজার সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের নীতি ও পরিকল্পনা প্রণয়ন করেন। আর মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ ঐ নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগান। তিনি দক্ষতার সাথে নিম্নস্তরের কাজ তত্ত্বাবধান করেন, ভুলত্রুটি হলে শুধরে দেন। ফলে উভয়ের কর্মপ্রচেষ্টায় প্রতিষ্ঠান এগিয়ে যায়। তাই আমি মনে করি, A এবং B প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে উভয়ে কাজ করলেও তাদের কাজ ভিন্ন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'উদ্দীপকের A ও B প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করলেও উভয়ের কাজের ধরন …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর