উক্ত পরিকল্পনাটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকের পরিকল্পনাটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পরিকল্পনার ভবিষ্যৎ মূল্যায়নের বাহ্যিক বিষয়গুলো (যেমন- সুযোগ ও বাধা) বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুযোগ বা বাধাগুলোর আগাম মূল্যায়নকে ভবিষ্যৎ মূল্যায়ন বলে। এটি পরিকল্পনা প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একজন ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠান ভবিষ্যতে কী চায়, কী ধরনের সুযোগ-সুবিধা লাভ করতে পারে অথবা কোন কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা করতে হয়। উদ্দীপকে X কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে পাহাড়পুর যাবার পরিকল্পনা গ্রহণ করেন। উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন সিনিয়র শিক্ষকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু শিক্ষা সফর শেষে অনেকেই অভিযোগ করেন সময় স্বল্পতার কারণে তারা স্থানটি ভালোভাবে দেখতে পারেননি,। এখানে ভবিষ্যৎ মূল্যায়নের ঘাটতি ছিল। উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের জন্য ভবিষ্যৎ মূল্যায়ন পদক্ষেপটি সঠিকভাবে বিবেচনা করেনি। উক্ত পদক্ষেপের দুটি অংশ; যার একটি অভ্যন্তরীণ (শক্তি ও দুর্বলতা) এবং অন্যটি বাহ্যিক (সুযোগ ও বাধা)। পরিকল্পনা প্রণয়নের পূর্বে পরিকল্পনাকারীকে অবশ্যই বাহ্যিক বিষয়গুলো বিবেচনা করতে হয়। কেননা বাহ্যিক সুযোগ ও বাধা বিবেচনায় না এনে কাজ করলে এতে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। তাই উদ্দীপকের পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য পরিকল্পনার ভবিষ্যৎ মূল্যায়নের বাহ্যিক বিষয়গুলো বিবেচনা করা উচিত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উক্ত পরিকল্পনাটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তোমার মতামত ব্যক্ত কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর