উদ্দীপকে অরুণ কুমার নিয়ন্ত্রণের কোন কৌশল অবলম্বন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অরুণ কুমার নিয়ন্ত্রণের ব্যক্তিগত পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করেছেন। যে পদ্ধতিতে ঊর্ধ্বতন সরাসরি বা সরেজমিনে কাজের তদারকি করেন এবং ভুলত্রুটি হলে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করেন তাকে, ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে। এ পদ্ধতিতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহিগণ ব্যক্তিগত পর্যবেক্ষণ ও প্রত্যক্ষ তদারকির মাধ্যমে অধস্তনদের কাজের ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করেন এবং তা সংশোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দানের মাধ্যমে নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন। উদ্দীপকে অরুণ কুমার একটি প্রতিষ্ঠানের উৎপাদক ব্যবস্থাপক। তিনি সবসময় শ্রমিকদের সাথে থেকে উৎপাদন কাজ তত্ত্বাবধান করেন। অরুণ কুমারের এমন নিয়ন্ত্রণ ব্যবস্থাটি নিয়ন্ত্রণের ব্যক্তিগত পর্যবেক্ষণ কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে অরুণ কুমার নিয়ন্ত্রণের ব্যক্তিগত পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অরুণ কুমার নিয়ন্ত্রণের কোন কৌশল অবলম্বন করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর