উদ্দীপকে নিয়ন্ত্রণের কোন নীতি লঙ্ঘনের কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা কম? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে নিয়ন্ত্রণের গ্রহণযোগ্যতার নীতি লঙ্ঘনের কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা কম। পরিকল্পনা যারা বাস্তবায়ন করবে তাদের কর্তৃক উক্ত পরিকল্পনা পালনযোগ্য মনে করে সাদরে গ্রহণ করাকেই গ্রহণযোগ্যতার নীতি বলে। নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিটি কর্মীর নিকট গ্রহণযোগ্য হওয়া আবশ্যক। অর্থাৎ গৃহীত নিয়ন্ত্রণ কৌশল সকলের নিকট গ্রহণযোগ্য হলে উদ্দেশ্য বাস্তবায়ন করা সহজতর হয়। উদ্দীপকে অরুণ কুমার একটি প্রতিষ্ঠানের উৎপাদক ব্যবস্থাপক। তিনি সবসময় শ্রমিকদের সাথে থেকে উৎপাদন কাজ তত্ত্বাবধান করেন। বাস্তবতার বিচারে তিনি চলমান নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনলেও তারা তা আমলে নেননি। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল পর্যায়ের কর্মীদের নিকট গ্রহণযোগ্য হলে নিয়ন্ত্রণ প্রক্রিয়া কার্যকর করা সম্ভব হয়। কিন্তু উদ্দীপকের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের সমস্যাগুলো আমলেই নেয়নি। ফলশ্রুতিতে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই আমি মনে করি, উদ্দীপকে নিয়ন্ত্রণের গ্রহণযোগ্যতার নীতি লঙ্ঘনের কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা কম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নিয়ন্ত্রণের কোন নীতি লঙ্ঘনের কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর