সাথীর অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: পদোন্নতি না পাওয়ার কারণে সাথী অন্য প্রতিষ্ঠানে চলে যায়। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীকে তার বর্তমান পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদাসম্পন্ন কোনো পদে উন্নীত করাকে পদোন্নতি বলে। বর্তমান বৃহদায়তন প্রতিষ্ঠানে কর্মীদের পদোন্নতি প্রদান মানবসম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। যেকোনো প্রতিষ্ঠানেই পদোন্নয়ন কর্মীদের উত্তম কাজের পুরস্কার হিসেবে গণ্য। এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং যোগ্যতাসম্পন্ন কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখা সম্ভব হয়। উদ্দীপকে সবুজ ও সাথী দুই বন্ধু একসাথে এমবিএ পাস করে একই দিনে একই প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন। তারা দুজনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সুনাম অর্জনে সহায়তা করেন। কিছুদিন পর সবুজ বিদেশ হতে প্রশিক্ষণ নিয়ে আসেন এবং ৬ মাস পর সবুজ পদোন্নতি পেয়ে উচ্চ পদে যোগদান করেন। এতে সাথী মন খারাপ করে অন্য প্রতিষ্ঠানে চলে যান। অর্থাৎ সাথীকে পদোন্নতি 'না দেওয়ার কারণেই তিনি অন্য প্রতিষ্ঠানে চলে যান।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সাথীর অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর