'এবিসি গ্রুপ' এর প্রথম পর্যায়ের কাজগুলো কর্মীসংস্থান প্রক্রিয়ার কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: 'এবিসি গ্রুপ' এর প্রথম পর্যায়ের কাজগুলো কর্মীসংস্থান প্রক্রিয়ার কর্মী নির্বাচন পর্যায়ের অন্তর্ভুক্ত। কর্মী নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংগৃহীত প্রতিভাবান এবং সম্ভাবনাময় কর্মীদের মধ্য হতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য যথোপযুক্ত কর্মী বাছাই ও নির্বাচন করা হয়। প্রাতিষ্ঠানিক কার্য সম্পাদনের জন্য যোগ্য কর্মী প্রয়োজন। আর যোগ্য কর্মী পেতে হলে কর্মী নির্বাচন প্রক্রিয়ার বিকল্প নেই। এই নির্বাচন প্রক্রিয়ায় আবেদনকৃত কর্মীদের মধ্য হতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন কর্মী রেখে অবশিষ্টদের বাদ দেওয়া হয়। উদ্দীপকে 'এবিসি' গ্রুপ' বিশ জন মাঠ কর্মকর্তা নিয়োগ দিবে বলে সিদ্ধান্ত নেয়। এলক্ষ্যে বিজ্ঞপ্তি দেওয়ার পর আবেদনকৃত কর্মীদের লিখিত পরীক্ষা নিয়ে পঞ্চাশ জনকে বাছাই করে। উত্তীর্ণদের তিন দিনের জন্য একটি ক্যাম্পে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরীক্ষা নেওয়া হয়। উক্ত কাজগুলো কর্মীসংস্থান প্রক্রিয়ার কর্মী নির্বাচন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'এবিসি গ্রুপ' এর প্রথম পর্যায়ের কাজগুলো কর্মীসংস্থান প্রক্রিয়ার কর্মী নির্বাচন পর্যায়ের অন্তর্ভুক্ত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'এবিসি গ্রুপ' এর প্রথম পর্যায়ের কাজগুলো কর্মীসংস্থান প্রক্রিয়ার কোন…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর