উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের কাজ প্রতিষ্ঠানটি সফলতার কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কাজটি প্রতিষ্ঠানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য যে প্রক্রিয়া বা শিক্ষাদান কর্মসূচি গ্রহণ করা হয় তাকে প্রশিক্ষণ বলে। এটি এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। উদ্দীপকে 'এবিসি গ্রুপ' বিশ জন মাঠ কর্মকর্তা নিয়োগ দিবে বলে সিদ্ধান্ত নেয়। এলক্ষ্যে বিজ্ঞপ্তি দেওয়ার পর আবেদনকৃত কর্মীদের লিখিত পরীক্ষা নিয়ে পঞ্চাশ জনকে বাছাই করে। উত্তীর্ণদের তিন দিনের জন্য একটি ক্যাম্পে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরীক্ষা নেওয়া হয়। অতঃপর এর আলোকে বিশ জনকে চূড়ান্ত নিয়োগপত্র ইস্যু করা হয়। এরপর কাজে যোগদানের আগে একদিনের জন্য তাদের নিয়ে আলোচনার ব্যবস্থা করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করে, যা প্রশিক্ষণ কার্যক্রমের অন্তর্ভুক্ত। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। এর মাধ্যমে কর্মীকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয় বলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কাজটি প্রতিষ্ঠানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের কাজ প্রতিষ্ঠানটি সফলতার কতটুকু গুরুত্বপূ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর