জনাব প্রদীপের দক্ষতার স্বরূপ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব প্রদীপ নিম্নস্তরের ব্যবস্থাপক, প্রতিষ্ঠানে তার কারিগরি দক্ষতা বেশি প্রয়োজন। যে স্তরের ব্যবস্থাপনা উচ্চ ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে তাদেরকেই নিম্নপর্যায়ের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদেরকে এ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলাকৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারার দক্ষতাকেই কারিগরি দক্ষতা বলে। উদ্দীপকে জনাব প্রদীপ একজন হিসাব শাখার ব্যবস্থাপক। তিনি তার অধীনস্থদের দিয়ে হিসাব রক্ষা সংক্রান্ত কাজ সম্পাদন করেন। উক্ত হিসাব সম্পন্ন করার মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উদ্দীপকে জনাব প্রদীপ নিম্নস্তরের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের নীতি ও কৌশল বাস্তবায়নে 'তাকে শ্রমিকদের কার্যাবলি দক্ষতার সাথে তত্ত্বাবধান করতে হয়, ভুলত্রুটি হলে শুধরে দিতে হয়। এজন্য নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মধ্যে কারিগরি দক্ষতা থাকতে হয়। যার বলে তিনি প্রতিষ্ঠানের কাজ শ্রমিকদের মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব প্রদীপের দক্ষতার স্বরূপ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর