উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রথমত ব্যবস্থাপনার কোন নীতিটি অনুসৃত হয়নি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রথমত ব্যবস্থাপনার ভারসাম্যের নীতিটি অনুসৃত হয়নি। প্রতিষ্ঠানের প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজের মধ্যে সমন্বয় বিধান এবং সমতালে এগিয়ে যাওয়ার সামর্থ্য সৃষ্টির নীতিকেই ভারসাম্যের নীতি বলে। এ নীতির মূল প্রতিপাদ্য বিষয় হলো প্রতিষ্ঠানের কর্মীদের এমনভাবে কাজ বণ্টন করে দেওয়া উচিত যেন সমতালে কাজ সমাপ্ত হয়। উদ্দীপকে জনাব নবীন হোসেন একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের উৎপাদন কাজ বাস্তবায়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু তিনি যেভাবে বিভিন্ন বিভাগকে সাজিয়েছেন, এতে দেখা যায় কোনো বিভাগ অধিক কর্মভারগ্রস্ত আবার কোনো বিভাগ অলস সময় কাটাচ্ছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ভারসাম্যের নীতি অনুসরণ না করায় এমনটি হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রথমত ব্যবস্থাপনার ভারসাম্যের নীতিটি অনুসৃত হয়নি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রথমত ব্যবস্থাপনার কোন নীতিটি অনুসৃত হয়নি? ব…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর