জনাব মফিজের প্রতিষ্ঠানের সফলতার যে ধরনের সাংগঠনিক কাঠামো ভূমিকা রেখেছে তা উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: জনাব মফিজের প্রতিষ্ঠানের সফলতায় কার্যভিত্তিক সংগঠন কাঠামোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। এ সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্বভার এক একজন বিশেষজ্ঞের ওপর অর্পণ করা হয়। কার্যভিত্তিক সংগঠন এরূপ এক প্রকার সংগঠন যেখানে শিল্পপ্রতিষ্ঠানের কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নির্বাহীদের মধ্যে অর্পণ করা হয়। এতে নির্বাহীদের কর্মভারগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। উদ্দীপকে জনাব মফিজ ভিন্ন একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। জনাব মফিজ তার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজগুলোকে বিভিন্নভাবে ভাগ করে তা দক্ষ ব্যক্তিদের ওপর ছেড়ে দেন। যার ফলে তার প্রতিষ্ঠানটির সুনাম দিন দিন বেড়েই চলেছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে ব্যবহৃত সংগঠন কাঠামোটি হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। এরূপ সংগঠনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজ বিভাগের সিদ্ধান্ত দিতে পারে এবং তাকে অন্যের দ্বারস্থ হতে হয় না। এছাড়াও এরূপ 'সংগঠনে কাজ ভাগ করা থাকে বলে প্রত্যেক বিভাগীয় প্রধানদের কাজ সমাধা করা সহজ হয়। কারণ বিভাগীয় প্রধানগণ শুধু নিজ নিজ বিভাগ পরিচালনা করেন। ফলে তার পক্ষে সহজেই বিভাগ পরিচালনা করা সহজ হয়। তাই আমি মনে করি, জনাব মফিজের প্রতিষ্ঠানের সফলতায় কার্যভিত্তিক সংগঠন কাঠামোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব মফিজের প্রতিষ্ঠানের সফলতার যে ধরনের সাংগঠনিক কাঠামো ভূমিকা রেখ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর