উদ্দীপকের চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান এবং মি. রাজুর নিয়োগ পাওয়া এই দুইটি বিষয়ের মধ্যে বৈসাদৃশ্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান কর্মী সংগ্রহ পর্যায় এবং মি. রাজু এর নিয়োগ পাওয়া কর্মী নিয়োগ পর্যায়, উভয় পর্যায়ের মধ্যে বিভিন্ন বৈসাদৃশ্য বিদ্যমান। আবেদনকারীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসাকে কর্মী সংগ্রহ বলে। সংগঠনের জন্য প্রয়োজনীয় জনশক্তির পরিমাণ নিরূপণের পরবর্তী পর্যায়ে শূন্য ও সৃষ্ট নতুন পদগুলো পূরণের জন্য কর্মী সংগ্রহের কাজ শুরু হয়। অন্যদিকে বাছাইকৃত কর্মীদের মধ্য হতে যোগ্য কর্মী নিয়োগ দেওয়াকে কর্মী নিয়োগ বলে। উদ্দীপকে জনাব রবিন একটি রিটেইল স্টোর চালান। সেখানে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করেন এবং তা বিভিন্ন চাকরির ওয়েবসাইটে পোস্ট করেন। মি. রাজু একজন চাকরি প্রার্থী। সে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন। প্রতিষ্ঠান কর্তৃক যাচাই-বাছাই ও সাক্ষাৎকার পর্বসহ সমস্ত ধাপে উত্তীর্ণ হয়ে মি. রাজু উক্ত পদে নিয়োগ পান। কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ হতে কর্মী নিয়োগের রিকুইজিশন সংগ্রহ, উক্ত কর্মীদের মান বিবেচনায় উৎস নির্ধারণ, উৎস অনুযায়ী প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রদান এবং সম্ভাব্য চাকরি প্রার্থীদের মনে উৎসাহ সৃষ্টি করে তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা পর্যন্ত ব্যাপৃত। অন্যদিকে সংগৃহীত কর্মী হতে সর্বাধিক দক্ষ ও যোগ্য কর্মীকে উপযুক্ত পদে নিয়োগের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কর্মী সংগ্রহ একটি ধনাত্মক প্রক্রিয়া এবং নিয়োগ একটি ঋণাত্মক প্রক্রিয়া।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান এবং মি. রাজুর নিয়োগ পাওয়…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর