উদ্দীপকের জনাব রবিন বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন।
প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষাপ্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি।
উদ্দীপকে জনাব রবিন একটি রিটেইল স্টোর চালান। সেখানে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করেন এবং তা বিভিন্ন চাকরির ওয়েবসাইটে পোস্ট করেন। মি. রাজু একজন চাকরি প্রার্থী। সে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন। প্রতিষ্ঠান কর্তৃক যাচাই-বাছাই ও সাক্ষাৎকার পর্বসহ সমস্ত ধাপে উত্তীর্ণ হয়ে মি. রাজু উক্ত পদে নিয়োগ পান। উক্ত নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে বিজ্ঞাপন ব্যবহার করা হয়, যা বাহ্যিক উৎসের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রবিন বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন।