উদ্দীপকে সুপারভাইজারের কী ধরনের দক্ষতা থাকলে জনাব আবেশের প্রত্যাশা পূরণে সমর্থ হবে বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সুপারভাইজারের কারিগরি দক্ষতা থাকলে জনাব আবেশের প্রত্যাশা পূরণ হবে বলে আমি মনে করি। একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলাকৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারার দক্ষতাকেই কারিগরি দক্ষতা বলে। প্রতিটি-কাজের সাথেই কমবেশি কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। কোনো যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা যেমন কারিগরি দক্ষতা তেমনি কোম্পানির হিসাব সংরক্ষণ, উদ্বৃত্তপত্র তৈরির জ্ঞানও কারিগরি দক্ষতার আওতাধীন। উদ্দীপকে জনাব আবেশ উৎপাদন বিভাগে দায়িত্বরত কর্মকর্তা। তিনি ব্যবস্থাপনা পরিচালকের আদিষ্ট হয়ে উৎপাদন বিভাগের যাবতীয় কার্যসম্পাদন করেন এবং এর জন্য তিনি দায়বদ্ধ থাকেন। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনি একজন সুপারভাইজার নিয়োগ দিতে চান। তার প্রত্যাশা নিয়োজিত সুপারভাইজার মেশিনারিজ ব্যবহারে দক্ষ এবং শ্রমিকদের দিয়ে হাতেকলমে কাজ বুঝিয়ে দিতে পারদর্শী হবে। প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপক দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। অন্যদিকে ব্যবস্থাপক অদক্ষ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সুপারভাইজারের মধ্যে যদি কারিগরি দক্ষতা থাকে তবে প্রতিষ্ঠানটি, তার লক্ষ্য অর্জনে সমর্থ হবে। এতে জনাব আবেশের প্রত্যাশা পূরণ হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুপারভাইজারের কী ধরনের দক্ষতা থাকলে জনাব আবেশের প্রত্যাশা …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর