উদ্দীপকের জনাব আবেশ মধ্যস্তরের ব্যবস্থাপক।
প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের গৃহীত 'লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে। মধ্যস্তরীয় বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। যেমন-উৎপাদক ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি।
উদ্দীপকে জনার আবেশ উৎপাদন বিভাগে দায়িত্বরত কর্মকর্তা। তিনি ব্যবস্থাপনা পরিচালকের আদিষ্ট হয়ে উৎপাদন বিভাগের যাবতীয় কার্যসম্পাদন করেন এবং এর জন্য তিনি দায়বদ্ধ থাকেন। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনি একজন সুপারভাইজার নিয়োগ দিতে চান। জনাব আবেশের এমন কার্যক্রমগুলো মধ্যস্তরের ব্যবস্থাপনার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব' আবেশ, মধ্যস্তরের ব্যবস্থাপক।