উদ্দীপকের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতিগতভাবে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা। এ পরিকল্পনা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয়। একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যে সকল কার্যক্ষেত্রে অবস্থা, দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে। উদ্দীপকে ABC স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা সফরে যাবার জন্য একটি পরিকল্পনা করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি উক্ত পরিকল্পনা গ্রহণে কোনো ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেনি। ফলে পূর্বনির্ধারিত পরিকল্পনা মাফিক শিক্ষা সফরে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। উক্ত শিক্ষা সফরটি একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য, যা একার্থক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতিগতভাবে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর