উদ্দীপকের কোন বিষয়টি অনুসরণ না করায় বিশৃঙ্খলার ঘটনা সৃষ্টি হয়েছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পরিকল্পনার ভবিষ্যৎ মূল্যায়ন পদক্ষেপটি অনুসরণ না করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুযোগ বা বাধাগুলোর আগাম মূল্যায়ন করতে হয়। এটি পরিকল্পনা প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একজন ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠান ভবিষ্যতে কী চায়, কী ধরনের সুযোগ-সুবিধা লাভকরতে পারে অথবা কোন কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা করতে হয়। উদ্দীপকে ABC স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা সফরে যাবার জন্য একটি পরিকল্পনা করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি উক্ত পরিকল্পনা গ্রহণে কোনো ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেনি। ফলে পূর্বনির্ধারিত পরিকল্পনা মাফিক শিক্ষা সফরে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের জন্য ভবিষ্যৎ মূল্যায়ন পদক্ষেপটি বিবেচনা করেনি। উক্ত পদক্ষেপের দুটি অংশ; যার একটি অভ্যন্তরীণ (শক্তি ও দুর্বলতা) এবং অন্যটি বাহ্যিক (সুযোগ ও বাধা)। পরিকল্পনা প্রণয়নের পূর্বে পরিকল্পনাকারীকে অবশ্যই এই দুটি বিষয় বিবেচনা করতে হয়। কেননা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতার পাশাপাশি বাহ্যিক সুযোগ ওী বাধা বিবেচনায় না নিলে প্রতিষ্ঠানের 'ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পরিকল্পনার ভবিষ্যৎ মূল্যায়ন পদক্ষেপটি অনুসরণ না করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন বিষয়টি অনুসরণ না করায় বিশৃঙ্খলার ঘটনা সৃষ্টি হয়েছে বল…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর