উদ্দীপকের জনাব রফিক কোন ধরনের নির্দেশনা প্রদান করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রফিক পরামর্শমূলক নির্দেশনা প্রদান করেন। যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এ ধরনের নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধস্তন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালোমন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন। উদ্দীপকে জনাব রফিক একজন মৎস্য ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের নিকট হতে মাছ চাষের নিয়ামক যেমন- মাছের পোনা, খাদ্য, পুকুর ব্যবস্থাপনা, ঔষধ, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে পরামর্শ গ্রহণ করেন এবং তাদেরকে সে মোতাবেক কর্মসম্পাদনের নির্দেশনা প্রদান করেন। জনাব রফিকের নির্দেশনা দানের পদ্ধতিটি পরামর্শমূলক নির্দেশনার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রফিক পরামর্শমূলক নির্দেশনা প্রদান করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব রফিক কোন ধরনের নির্দেশনা প্রদান করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর