উদ্দীপকে বর্ণিত জনাব 'X [গণিত] কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে 'সৃজনী লিমিটেড' এর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'X [গণিত] সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে 'সৃজনী লিমিটেড' এর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে বলে আমি মনে করি। সংশোধনমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোনো কাজে বিচ্যুতি বা অসঙ্গতি থাকলে তা দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক। ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ এ পর্যায়ে প্রতিষ্ঠানের নির্ধারিত মান অপেক্ষা সম্পাদিত কাজের পরিমাণে বিচ্যুতি ঘটলে, তা খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। উদ্দীপকের জনাব 'X [গণিত] সৃজনী লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন লক্ষ্যমাত্রা দুই বছরে ২০,০০০ একক নিধারণ করেন। সে মোতাবেক তিনি উৎপাদনের সাথে জড়িতদের নির্দেশনা প্রদান করেন। কিন্তু এক বছর পর দেখা যায় ৬,৫০০ একক উৎপাদন হয়েছে। অর্থাৎ তাদের বিচ্যুতি হয়েছে ৩,৫০০ একক। তাই লক্ষ্য অর্জনে কী পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়ে জনাব 'X [গণিত] বেশ চিন্তিত। উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহেতু নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাই জনাব 'X [গণিত] এর উচিত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এর মাধ্যমে আশা করা যায়, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জন করতে সক্ষম হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব 'X কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে 'সৃজনী লিমিটেড…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর