উদ্দীপকের XYZ কোম্পানিতে কীসের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের XYZ কোম্পানিতে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের বিভিন্ন যোগ্যতা ও দক্ষতার ওপর ভিত্তি করে যে পদোন্নতি দেওয়া হয় তাকে যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে।এক্ষেত্রে কর্মীদের কার্যকালের জ্যেষ্ঠত্ব উপেক্ষা করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয় বলে কর্মীরা সর্বশক্তি প্রয়োগ করে স্বীয় যোগ্যতা বৃদ্ধিতে সচেষ্ট হয়। ফলে কর্মীর কার্যদক্ষতা বৃদ্ধি পায় এবং প্রাতিষ্ঠানিক উন্নতি নিশ্চিত হয়। উদ্দীপকে XYZ কোম্পানিতে কাঙ্ক্ষিত লক্ষ অর্জনের জন্য কিছু বিশেষজ্ঞ কর্মী আবশ্যক। এই লক্ষ্যে কোম্পানিটি বিভিন্ন বিভাগ থেকে কর্মক্ষেত্রে অভিজ্ঞ এবং কার্যসম্পাদনে পারদর্শী এমন কয়েকজন কর্মীকে পদোন্নতি দেয়। উক্ত পদোন্নতি প্রদানে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা যোগ্যতাভিত্তিক পদোন্নতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের XYZ কোম্পানিতে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের XYZ কোম্পানিতে কীসের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর