কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে XYZ কোম্পানির গৃহীত প্রশিক্ষণ পদ্ধতির ধরন উদ্দীপকের আলোকে পর্যালোচনা কর।
উত্তর: কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে XYZ কোম্পানির গৃহীত পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতিটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণ বলে। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের কর্মীদেরকে এক পদ হতে অন্য পদে বদলি করে সকল কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়। উদ্দীপকে XYZ কোম্পানিতে কাঙ্ক্ষিত লক্ষ অর্জনের জন্য কিছু বিশেষজ্ঞ কর্মী আবশ্যক। এ লক্ষ্যে কোম্পানিটি বিভিন্ন বিভাগ থেকে কর্মক্ষেত্রে অভিজ্ঞ এবং কার্যসম্পাদনে পারদর্শী এমন কয়েকজন 'কর্মীকে পদোন্নতি দেয়। প্রশিক্ষণের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যেক কর্মীকে কোম্পানির পাঁচটি বিভাগে পর্যায়ক্রমে এক মাস করে কাজ করার নির্দেশনা দেয়। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। এর মাধ্যমে কর্মীকে কোনো বিশেষ বিষয়ে হাতেনাতে শিক্ষা দেওয়া হয়। ফলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই কর্মীদের পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। এতে কর্মীরা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ সম্পর্কে দক্ষ হয়ে উঠবে এবং প্রতিষ্ঠানের কাজ দক্ষতার সাথে সম্পন্ন করবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে XYZ কোম্পানির গৃহীত প্রশিক্ষণ পদ্ধত…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর