জনাব সাগরের নেতৃত্বের ধরন প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে পারে- উদ্দীপকের আলোকে যথাযথ মূল্যায়ন কর।
উত্তর: জনাব সাগরের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যে নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হন এবং সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন তাছাড়া কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এটি এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা বা কর্তৃত্ব ভোগ করেন। এক্ষেত্রে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ-আলোচনার প্রয়োজন বোধ করেন না। উদ্দীপকে জনাব সাগর তার কারখানায় সিদ্ধান্ত গ্রহণে কোনো কর্মীর পরামর্শ নেন না। তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তা বাস্তবায়নে সবাইকে বাধ্য করেন। এতে প্রশাসনের প্রতি কর্মীদের অসন্তোষ বৃদ্ধি পায়। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ক্রমাগত হ্রাস পায়। উদ্দীপকে জনাব সাগরের প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এমন নেতৃত্বে অধস্তনগণ ঊর্ধ্বতন নির্বাহিগণের দাস হিসেবে বিবেচিত হয়। ফলে নেতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো সাথে আলাপ-আলোচনার করেন না এবং কাজ আদায়ের ক্ষেত্রে ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। এতে প্রতিষ্ঠানটির কর্মীরা প্রথম দিকে নেতার অনুগত থাকলেও পরবর্তীতে আর থাকে না। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন কমতে থাকে। তাই আমি মনে করি, জনাব সাগরের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব সাগরের নেতৃত্বের ধরন প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে পারে- উদ্দী…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর