চিহ্নিত উদ্দীপকে 'ক' স্থানে ব্যবস্থাপনার কোন কাজটি করতে হয়? ব্যাখ্যা কর।
উত্তর: চিহ্নিত উদ্দীপকের 'ক' এর স্থানে ব্যবস্থাপনার সংগঠন কাজটি করতে হয়। সংগঠন বলতে এমন একদল জনসমষ্টিকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য উক্ত প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব ও ক্ষমতা নির্ধারণ এবং তাদের মাধ্যমে ব্যবহারযোগ্য বিভিন্ন অমানবীয় উপাদান যেমন- কাঁচামাল, যন্ত্রপাতি, ভূমি, মূলধন প্রভৃতি একত্রিকরণ ও সমন্বিত করা সংগঠন কার্যাবলির অন্তর্ভুক্ত। উদ্দীপকের চিত্রটি ব্যবস্থাপনা চক্রের। ব্যবস্থাপনা হলো কতকগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই কাজগুলো যেমন-পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে আবর্তিত হয়। ব্যবস্থাপনার এই কাজগুলোর ধারাবাহিকতা বিবেচনায় দেখা যায় উদ্দীপকের চিত্রের 'ক' চিহ্নিত স্থানে সংগঠন কাজটি বাদ পড়েছে। তাই বলা যায়, চিহ্নিত উদ্দীপকের 'ক' এর স্থানে ব্যবস্থাপনার সংগঠন কাজটি করতে হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
চিহ্নিত উদ্দীপকে 'ক' স্থানে ব্যবস্থাপনার কোন কাজটি করতে হয়? ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর