নাভানা স্পিনিং লিমিটেডে ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: নাভানা স্পিনিং লিমিটেড এ ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতি অনুসৃত হয়েছে। প্রতিষ্ঠানের সমুদয় কাজকে এর প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন বিশেষজ্ঞের ওপর কার্যভার অর্পণ করাকে কার্যবিভাজন নীতি বলে। এরূপ বিভাজনের ফলে প্রত্যেক বিভাগ ও উপবিভাগে নিয়োজিত জনশক্তির কাজকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়। ফলে একই ধরনের কাজ করায় প্রতিটি বিভাগে কর্মরত জনশক্তি ঐ কাজে দক্ষতা অর্জনের সুযোগ পায়। উদ্দীপকে নাভানা স্পিনিং লিমিটেড কুমিল্লায় অবস্থিত একটি বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে ৪৫০ জন কর্মী কাজ করে। প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ডকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন বিভাগ ও উপবিভাগে বিভক্ত করে প্রতিটি বিভাগ ও উপবিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব একেকজন দক্ষ ব্যক্তিকে দেওয়া হয়েছে। এভাবে বিভিন্ন বিভাগে বিভাজনের কাজটি ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, নাভানা স্পিনিং লিমিটেডে ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতি অনুসৃত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নাভানা স্পিনিং লিমিটেডে ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর