ব্যবস্থাপনার নীতিটি অনুসরণ করার ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সুবিধা পাবে তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: ব্যবস্থাপনার কার্যবিভাজন 'নীতিটি অনুসরণ করার ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সুবিধা পাবে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানের সমুদয় কাজকে এর প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন বিশেষজ্ঞের ওপর কার্যভার অর্পণ করাকে কার্যবিভাজন নীতি বলে। এরূপ বিভাজনের ফলে প্রত্যেক বিভাগ ও উপবিভাগে নিয়োজিত জনশক্তির কাজকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়। ফলে একই ধরনের কাজ করায় প্রতিটি বিভাগে কর্মরত জনশক্তি ঐ কাজে দক্ষতা অর্জনের সুযোগ পায়। উদ্দীপকে নাভানা স্পিনিং লিমিটেড কুমিল্লায় অবস্থিত একটি বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে ৪৫০ জন কর্মী কাজ করে। প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ডকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন বিভাগ ও উপবিভাগে বিভক্ত করে প্রতিটি বিভাগ ও উপবিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব একেকজন দক্ষ ব্যক্তিকে দেওয়া হয়েছে। বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক ও জটিলতাপূর্ণ ব্যবসায়ী পরিমণ্ডলে কাজের আয়তন ও প্রকৃতির জটিলতা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন, বণ্টন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সর্বক্ষেত্রে বিশেষজ্ঞতার নীতি বাস্তবে। রূপায়িত হচ্ছে। আর বিশেষায়নের এ নীতির প্রতিফলনই কার্যবিভাজন নীতি। এরূপ বিভাজনের মাধ্যমে প্রত্যেক কর্মী নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে। ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। আমি মনে করি, ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতিটি অনুসরণ করার ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সুবিধা পাবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যবস্থাপনার নীতিটি অনুসরণ করার ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিভিন্ন …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর