উদ্দীপকের আলোকে জনাব রবিউল কি আদর্শ ব্যবস্থাপক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব রবিউলকে একজন আদর্শ ব্যবস্থাপক-বলা যায়। ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে সঠিক ও দক্ষভাবে ব্যবস্থাপকীয় কার্যসম্পাদন ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট, সম্পদসমূহের কাম্য ব্যবহার নিশ্চিতকরণকে বোঝায়। যেকোনো প্রতিষ্ঠান সফলতার সাথে পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপকীয় দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানে ব্যবহৃত মানবসম্পদ ও বস্তুগত সম্পদের কাম্য ব্যবহার ব্যবস্থাপকীয় দক্ষতার ওপর নির্ভরশীল। উদ্দীপকে জনাব রবিউল প্রিয় টাইলস কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি তার অধস্তনদের প্রতি যথেষ্ট যত্নশীল এবং সবাইকে একই চোখে দেখেন। এজন্য অধস্তনরা তাকে শ্রদ্ধা করে। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে। এছাড়াও তিনি কর্মচারীদের অভাব-অভিযোগ সম্পর্কে ওয়াকিবহাল থাকেন এবং মানবিক দিক বিবেচনায় সমাধানের চেষ্টা করেন। কোনো একদিন অধস্তনদের মধ্যে কাজ নিয়ে গণ্ডগোল সৃষ্টি হলে তিনি তার অভিজ্ঞতা ও তীক্ষ্ম বুদ্ধিমত্তার মাধ্যমে দ্রুততার সাথে সমাধান করেন। একজন ব্যবস্থাপকের মধ্যে এমনসব দক্ষতা থাকতে হয়, যেগুলো তাকে এবং তার প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সক্ষম হয়। এসব দক্ষতার মধ্যে রয়েছে ধৈর্য ও আন্তরিকতা, অনুপ্রাণিত করার ক্ষমতা। কারণ প্রতিষ্ঠানের সব কর্মী একরকম নয়। ফলে এক এক কর্মীর আচরণ, অভিযোগ এক এক রকম হবে। এমতাবস্থায় ব্যবস্থাপককে ধৈর্য ও আন্তরিকতার সাথে তাদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো শুনতে হবে এবং সেগুলোর সমাধান দিতে হবে। উদ্দীপকের জনাব রবিউলের মধ্যে এসব দক্ষতা রয়েছে বিধায় তাকে আদর্শ ব্যবস্থাপক বলা যায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব রবিউল কি আদর্শ ব্যবস্থাপক? তোমার উত্তরের সপক্ষ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর