জনাব জামালের গৃহীত পরিকল্পনা কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জামালের গৃহীত পরিকল্পনাটি বিভাগীয় পরিকল্পনা। প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগের জন্য পৃথক পৃথক যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বিভাগীয় পরিকল্পনা বলে। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। উদাহরণস্বরূপ উৎপাদন বিভাগের পরিকল্পনা, ক্রয় বিভাগের পরিকল্পনা, বিক্রয় বিভাগের পরিকল্পনা, মানবসম্পদ বিভাগের পরিকল্পনা ইত্যাদি। উদ্দীপকে জনাব জামাল একটি প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপক। তিনি তার বিভাগের কাজের জন্য পৃথক পৃথক পরিকল্পনা তৈরি করেন। কাজ শেষে তিনি পুনরায় নতুন পরিকল্পনা তৈরি করেন। বিভাগ অনুযায়ী এমন পরিকল্পনা গ্রহণ বিভাগীয় পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব জামালের গৃহীত পরিকল্পনাটি বিভাগীয় পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব জামালের গৃহীত পরিকল্পনা কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর