সময় ও বায় সংকোচনের নীতিতে উদ্দীপকের কার পরিকল্পনা উত্তম? তোমার মতামত দাও।
উত্তর: সময় ও ব্যয় সংকোচনের নীতিতে উদ্দীপকের জনাব বেলালের স্থায়ী পরিকল্পনাটি উত্তম। যে পরিকল্পনা একবার গ্রহণ করার পর অপরিবর্তিত অবস্থায় তা বার বার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। স্থায়ী পরিকল্পনা স্থায়ী প্রকৃতির হয়ে থাকে এবং একই ধরনের সমস্যা মোকাবিলা করার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। ফলে নতুন পরিকল্পনা তৈরির ঝামেলা ও ব্যয় হতে প্রতিষ্ঠান রক্ষা পায়। উদ্দীপকে জনাব জামাল একটি প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপক। তিনি তার বিভাগের কাজের জন্য পৃথক পৃথক পরিকল্পনা তৈরি করেন। কাজ শেষে তিনি পুনরায় নতুন পরিকল্পনা তৈরি করেন। অন্যদিকে জনাব বেলাল একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার বিভাগের পৌনঃপুনিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সকলের ব্যবহারের জন্য একটি পরিকল্পনা করেন। এতে তার কর্মভার লাঘব হয়। উদ্দীপকে জনাব জামাল বিভাগীয় পরিকল্পনা প্রণয়ন করেন। উক্ত পরিকল্পনাটি তিনি একটি নির্দিষ্ট কাজের জন্য করেন বলে কাজ শেষ হয়ে গেলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ফলে বার বার পরিকল্পনা করতে হয় বলে এমন পরিকল্পনায় সময় ও ব্যয় বৃদ্ধি পায়। অন্যদিকে জনাব বেলাল এমন পরিকল্পনা গ্রহণ করেন যা বার বার সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। এর ফলে বার বার পরিকল্পনা করতে হয় না বলে সময় ও ব্যয় হ্রাস পায়। তাই আমি মনে করি, সময় ও ব্যয় সংকোচনের নীতিতে উদ্দীপকের জনাব বেলালের স্থায়ী পরিকল্পনাটি উত্তম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সময় ও বায় সংকোচনের নীতিতে উদ্দীপকের কার পরিকল্পনা উত্তম? তোমার মতাম…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর