জনাব রবিউল ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রবিউল ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করেন। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি ন্যায় ও সমান আচরণ প্রদর্শন করাকে সাম্যের নীতি বলে। সাম্য অর্থ সমান। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি সমান আচরণ, ন্যায়-বিচার, নিরপেক্ষতা, সুবিচার ও সদ্ব্যবহার করাই এই নীতির মূল প্রতিপাদ্য বিষয়। উদ্দীপকে জনাব রবিউল প্রিয় টাইলস কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি তার অধস্তনদের প্রতি যথেষ্ট যত্নশীল এবং সবাইকে একই চোখে দেখেন। এজন্য অধস্তনরা তাকে শ্রদ্ধা করে। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে। জনাব রবিউলের এমন আচরণ ব্যবস্থাপনার সাম্যের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রবিউল ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রবিউল ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর