“লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানে জনার কবিরের ভূমিকা গুরুত্বপূর্ণ?"-উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: জনাব কবির নিম্নস্তরের ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে তার গুরুত্ব অপরিসীম। যে স্তরের ব্যবস্থাপনা উচ্চ ও, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে তাদেরকেই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনার কার্যাবলি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গের সমন্বয়ে নিম্নস্তর ব্যবস্থাপনা গঠিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদেরকে এ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয়। উদ্দীপকে জনাব কবির 'সুরমা সিমেন্ট' উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনা ও নীতি-কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা করে থাকেন। প্রতিষ্ঠানের নীতি ও কৌশল বাস্তবায়নের জন্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে শ্রমিকদের কার্যাবলি দক্ষতার সাথে তত্ত্বাবধান করতে হয়, ভুলত্রুটি হলে শুধরে দিতে হয়। এজন্য নিম্নস্তরের ব্যবস্থাপকদের মধ্যে বিভিন্ন ধরনের দক্ষতা থাকতে হয়। যার বলে তিনি প্রতিষ্ঠানের কাজ শ্রমিকদের মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হন। তাই আমি মনে করি, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক হিসেবে জনাব কবির প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
“লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানে জনার কবিরের ভূমিকা গুরুত্বপূর্ণ?"-উদ্দীপ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর